News71.com
 Bangladesh
 15 Jan 20, 06:49 PM
 69           
 0
 15 Jan 20, 06:49 PM

প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৬৩ শিক্ষার্থী স্থায়ী ও ৯ জন সাময়িক বহিষ্কার॥

প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৬৩ শিক্ষার্থী স্থায়ী ও ৯ জন সাময়িক বহিষ্কার॥

নিউজ ডেস্কঃ প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিস্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আরও ৯ শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়।অভিযুক্ত ১৫ জনকে আগেই আজীবন বহিস্কার করেছিল ঢাবি কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেয়। জবাব সন্তোষজনক না হওয়ায় আরও ৬৩ জনকে স্থায়ী বহিস্কারে সিদ্ধান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানিয়েছেন, শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্তটি সিন্ডিকেটে যাবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুন নামে দুই ছাত্রকে গ্রেফতার করে সিআইডি। তাদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, যা দিয়ে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হতো। পরদিন তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৯(খ) ধারায় মামলা করে সিআইডি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন