News71.com
 Bangladesh
 14 Jan 20, 11:51 AM
 106           
 0
 14 Jan 20, 11:51 AM

রায়েরবাজারে টিসিবির পেঁয়াজ জব্দ ॥ ২ জনের কারাদণ্ড

রায়েরবাজারে টিসিবির পেঁয়াজ জব্দ ॥ ২ জনের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ অবৈধভাবে টিসিবির পেঁয়াজ বিক্রির অভিযোগে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে জব্দ করা হয় সরকারি বিপণন সংস্থার (টিসিবি) ২ টন পেঁয়াজ। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে সরকার ভর্তুকি দিয়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে আসছে। এই পেঁয়াজ জনসাধারণের কাছে বিক্রির জন্য ৩৫ টাকা কেজি নির্ধারণ করা হয়। তবে তা অবৈধভাবে বাহিরের মার্কেটে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত টিসিবির ডিলারকেও আটকের চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন