News71.com
 Bangladesh
 13 Jan 20, 05:00 PM
 73           
 0
 13 Jan 20, 05:00 PM

বেসিক ব্যাংকের কর্মরতদের বেতন কমানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত॥

বেসিক ব্যাংকের কর্মরতদের বেতন কমানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত॥

নিউজ ডেস্কঃ বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ব্যাংকটির ৬ জনের দায়ের করা রিটের শুনানি নিয়ে রোববার (১২ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমিয়ে আনার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না,তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। পরে এ এম আমিন উদ্দিন বলেন, বেতন কমানোর সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। এর আগে গত ২২ ডিসেম্বর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল এবং রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের সব কর্মকর্তার বেতন কমিয়ে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি ব্যাংকটির সব শাখার প্রধানদের কাছে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন