News71.com
 Bangladesh
 13 Jan 20, 04:59 PM
 57           
 0
 13 Jan 20, 04:59 PM

ঘন কুয়াশার কারনে শাহজালাল বিমানবন্দর ৬ ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ॥

ঘন কুয়াশার কারনে শাহজালাল বিমানবন্দর ৬ ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ॥

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কম থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকার পর সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে আবারও শুরু হয়েছে বিমানের ওঠানামা। ঘন কুয়াশার কারণে রাত সোয়া তিনটা থেকে বন্ধ ছিল বিমানের উড্ডয়ন-অবতরণ। কুয়াশার কারণে রানওয়ে দেখা না যাওয়ায় বাংলাদেশ বিমানের কুয়ালালমপুর ও দুবাই থেকে আসা দুটি ফ্লাইট ফেরত যায় এবং কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। একই কারণে সৌদি এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট যাত্রা করতে পারেনি। সকাল থেকে অভ্যন্তরীণ কোনো রুটে কোনো ফ্লাইট নির্ধারিত গন্তব্যে যেতে পারেনি। এরমধ্যে নভোএয়ারের চারটি ফ্লাইট ও ইউএস বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট রয়েছে। ভিজিবিলিটি ৫০ থেকে ১শ’ মিটারে নেমে আসায় বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের উপ-পরিচালক ওয়াহিদুর রহমান। এরপর ঘন কুয়াশা কেটে গেলে সকাল সোটা ৯টা থেকে ফের বিমানবন্দর সচল হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন