
নিউজ ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আহত হয়েছে ৩ জন। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের দিকে যাবার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নারী ও ৩ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়। আরো তিনজন যাত্রী আহত হয়। আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই মাহেদ্রের যাত্রী।