News71.com
 Bangladesh
 13 Jan 20, 11:04 AM
 113           
 0
 13 Jan 20, 11:04 AM

ঢাকা সিটিতে মনোনয়ন না পেলেও দলীয়ভাবে পুরষ্কৃত হলেন সাঈদ খোকন॥

ঢাকা সিটিতে মনোনয়ন না পেলেও দলীয়ভাবে পুরষ্কৃত হলেন সাঈদ খোকন॥

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণে মেয়র পদে মনোনয়ন না পেলেও দলীয়ভাবে পুরষ্কৃত হলেন সাঈদ খোকন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে তাকে। আজ রোববার (১২ জানুয়ারি) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। সাঈদ খোকনকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ২৬ জনে। ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ধর্ম সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং দুই কার্যনির্বাহী সদস্য পদ এখনও ফাঁকা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনে ভাগ হওয়ার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল প্রথম নির্বাচনে জিতে দক্ষিণ সিটির মেয়র হন সাঈদ খোকন। তবে এবার আর দক্ষিণের মেয়র পদে তাকে মনোনয়ন দেয়া হয়নি। তার পরিবর্তে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির ছেলে শেখ ফজলে নূর তাপস। পুরান ঢাকার ছেলে খোকন এর আগে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির সদস্য ছিলেন। তার বাবা মোহাম্মদ হানিফ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ২৬ ডিসেম্বর ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে কেঁদে ফেলেন খোকন। তিনি বলেছিলেন, রাজনীতিতে ‘কঠিন সময়’ পার করছেন। তবে তাপসকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর খোকন বলেন, “নেত্রী (শেখ হাসিনা) আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, আলহামদুলিল্লাহ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন