News71.com
 Bangladesh
 13 Jan 20, 11:03 AM
 87           
 0
 13 Jan 20, 11:03 AM

ওয়াইফাইয়ের আওতায় আসবে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ॥ সজীব ওয়াজেদ জয়

ওয়াইফাইয়ের আওতায় আসবে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ॥ সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমান্বয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হবে। দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। রোববার (১২ জানুয়ারি) সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৪৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে তিনি এ কথা বলেন। ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দিতে কমন ওয়াইফাই নেটওয়ার্ক জোন চালু হয় বেশ কয়েক বছর আগেই। এবার ক্রমান্বয়ে দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার সকালে সচিবালয়ে একযোগে দেশের ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়। দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই ব্যবস্থা চালু করে সজীব ওয়াজেদ বলেন, দেশের ১৬ কোটি মানুষকেই ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। বর্তমানে দেশের প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের তরুণ শিক্ষার্থীদের সবার দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হলো। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, ১০ এমবিপিএস গতিসম্পন্ন এই নেটওয়ার্কে শিক্ষার্থীরা ২ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন