
নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিক ধর্ষণ ও হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাসচালক ফিরোজ এলাহী।শনিবার বিকেলে, ঢাকার জেলা দায়রা ও জজ আদালতে স্বীকারোক্তি দেয় বাসচালক। পুলিশ জানায়, শুক্রবার রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া থেকে বালিয়া এলাকায় যেতে বাসে ওঠেন ওই নারী শ্রমিক। অন্য যাত্রীরা গন্তব্যে নেমে গেলে চালক একা পেয়ে তাকে বাস থেকে নামিয়ে ধর্ষণ ও হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসচালক ফিরোজ এলাহী সোহেলকে ওই রাতেই গ্রেপ্তার করে পুলিশ। বাস চালককে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ওই নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় বাসচালক সোহেল। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার মা বাড়ির পাশ থেকেই কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেন। কিন্তু সন্ধ্যার পরও মেয়ে বাড়ি না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে রাতে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাতে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে সড়কের পাশে হিজলী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি ঝোপে তার লাশ খুঁজে পান।