News71.com
 Bangladesh
 11 Jan 20, 10:53 PM
 124           
 0
 11 Jan 20, 10:53 PM

সম্প্রীতির রাজনীতি॥বিএনপি’র মেয়র প্রার্থীর বাসায় গিয়ে ভোট চাইলেন প্রতিপক্ষ তাপস

সম্প্রীতির রাজনীতি॥বিএনপি’র মেয়র প্রার্থীর বাসায় গিয়ে ভোট চাইলেন প্রতিপক্ষ তাপস

নিউজ ডেস্কঃঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর আর কে মিশন রোডের গোপীবাগের সেকেন্ড লেন বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।এ সময় তাপস বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব। এরপর তিনি স্থানীয় লোকজনের কাছে নৌকা মার্কায় ভোট চান। তাপস বলেন, ঢাকা আমার প্রাণের শহর। এ শহরে আমার বেড়ে ওঠা। আমি ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই। ঢাকার ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরব, পরিস্ফুটিত করব। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকা। ঢাকাকে আমরা বায়ু দূষণমুক্ত করব। সৌন্দর্য বর্ধন করব। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন