News71.com
 Bangladesh
 11 Jan 20, 10:52 PM
 135           
 0
 11 Jan 20, 10:52 PM

ঢাকা সিটি নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে ॥ মেয়রপ্রার্থী ইশরাক

ঢাকা সিটি নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে ॥ মেয়রপ্রার্থী ইশরাক

নিউজ ডেস্কঃ প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ কথা বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘গত ১৩ বছর ধরে আমরা দেখেছি সরকার কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে ভোটাররা নেই।’আজ শনিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক বলেন, ‘নির্বাচনে ইশরাক হোসেন কেউ না, এই নির্বাচন আমাদের মুক্তির লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটা দলের লড়াই। আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই।’দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে এই মেয়র প্রার্থী বলেন, ‘আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, ভোটাধিকার ফিরে পেতে চান, গণতন্ত্রকে রক্ষা করতে চান, আজকে যে দুর্নীতির মহোৎসব হচ্ছে, এসব বন্ধ করতে চান, আমাদের জোরালোভাবে মাঠে থাকতে হবে। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে থাকব। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন