News71.com
 Bangladesh
 11 Jan 20, 10:51 PM
 120           
 0
 11 Jan 20, 10:51 PM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ॥

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শনিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ-মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যে সম্পূর্ণভাবে নির্দোষ সে বিষয়ে এখন শুধু দেশের মানুষই নয়, আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানও সুষ্পষ্ট মতামত দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন আজ থেকে ঢাকা সিটি করপোরেশন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। মানুষ ভীতির মধ্যে আছে, কারণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, যুবদল কেন্দ্রীয় নেতা সোহেল আহম্মেদ, ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, জাসাস নেতা হাজী মো: আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা জামাল, শওকত, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রদল নেতা রাজু, বাগেরহাট জেলা যুবদলের সহ-সভাপতি কাজী মঞ্জুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন