News71.com
 Bangladesh
 11 Jan 20, 10:51 PM
 117           
 0
 11 Jan 20, 10:51 PM

ভুয়া সঞ্চয়পত্রে ৯ কোটি টাকা আত্মসাৎ॥ মূলহোতা শিল্পপতি

ভুয়া সঞ্চয়পত্রে ৯ কোটি টাকা আত্মসাৎ॥ মূলহোতা শিল্পপতি

নিউজ ডেস্কঃ ২১ ভুয়া সঞ্চয়পত্রের মাধ্যমে দুটি বেসরকারি ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের দায়ে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই জালিয়াত চক্রের মূলহোতা একজন শিল্পপতি, যাকে গ্রেফতারে চেষ্টা চলছে। ফতার দুইজন হলেন- এইচ এম এ বারিক ওরফে বাদল ওরফে বাদল হাওলাদার ওরফে মোস্তাক আহমেদ এবং তার স্ত্রী মরশিদা আফরীন। তারা অসাধু ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে এ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। শনিবার (১১ জানুয়ারি) সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন। তিনি বলেন, ২০০৪ সাল থেকে একটি প্রতারক চক্র ২১ ভুয়া সঞ্চয়পত্র তৈরি করে এর বিপরীতে এবি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। এ ঘটনায় ২০০৪ সালে একটি মামলা দায়ের করে এবি ব্যাংক। তখন থেকেই পলাতক ছিলেন মোস্তাক। তার বিরুদ্ধে ওই মামলায় সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে পালিয়ে ছিলেন। ২০১১ সালে গোপনে দেশে এসে আবার জালিয়াতি শুরু করেন। গ্রেফতার মোস্তাককে ১৬ বছর ধরে খুঁজছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন