News71.com
 Bangladesh
 10 Jan 20, 09:39 PM
 129           
 0
 10 Jan 20, 09:39 PM

গাজীপুরে পোশাক কারখানায় আগুন ॥ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন ॥ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ি এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে কারখানার একটি ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের কারণ বা ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন