News71.com
 Bangladesh
 10 Jan 20, 08:08 PM
 80           
 0
 10 Jan 20, 08:08 PM

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা হলেন সাইফুর রহমান॥

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা হলেন সাইফুর রহমান॥

নিউজ ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন সাইফুর রহমান মজুমদার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএসইতে যোগ দেন তিনি। এদিন ডিএসই থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইতে যোগদানের আগে সাইফুর রহমান কর্পোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা ‘কর্পোরেট সাপোর্ট লিমিটেড’র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন। এতে আরও বলা হয়, একজন পেশাদার হিসেবে বেসরকারি খাতের বিভিন্ন পদে বাইশ বছর ধরে জড়িত সাইফুর রহমান। পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন পরিচালনা, মানব সম্পদ পরিচালনা, পরিচালনা পরামর্শকসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার। সাইফুর রহমান একজন খ্যাতনামা চার্টাড অ্যাকাউনটেন্ট ও কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্ট। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় অ্যাকাউন্টিং সংস্থা আইসিএসবি এবং আইসিএমএবি’র ফেলো সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি. কম (সম্মান) এবং এম. কম (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন