
নিউজ ডেস্কঃ ‘‘রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুর কাহিনি যেন 'জজ মিয়া'র মতো না হয়ে যায়”। তাহলে দেশে যে হারে ধর্ষণ বাড়ছে তার সমাধান কখনও হবে না’’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।তিনি বলেন, গত বছর নির্বাচনের পরে এক মা ধর্ষণের শিকার হয়েছিলেন। এখনও ঢাকায় নির্বাচনী আমেজ চলছে। কীভাবে বলব- এই নির্বাচনের পর আর কেউ ধর্ষণের শিকার হবে না। এসব থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, দেশে এত গোয়েন্দা সংস্থা, তারা কী করে? তারা কি শুধু প্রধানমন্ত্রীকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে? জনগণকে পাহারা দেওয়ার দায়িত্ব কি তাদের নেই?তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ হয়নি, ধর্ষিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। ধর্ষণের শিকার হয়েছে মুক্তিযোদ্ধারা, দেশের জনগণ। এসব থেকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই। অন্যথায় দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে চলবে।'গণতন্ত্র উদ্ধার আন্দোলন' আয়োজিত এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।