News71.com
 Bangladesh
 10 Jan 20, 08:03 PM
 64           
 0
 10 Jan 20, 08:03 PM

দুদক বৈঠকে কর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ॥

দুদক বৈঠকে কর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ॥

নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয় সভা শুরুর কিছুক্ষনের মধ্যেই সেখানে হাজির চেয়রম্যান ইকবাল মাহমুদ।কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হঠাৎই সেখানে প্রবেশ করেন দুদক চেয়ারম্যান । কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মাইক্রোফোন নিয়ে কমিশনের সচিব, সব মহাপরিচালক ও পরিচালকদের উদ্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। অপ্রত্যাশিতভাবে দুদক চেয়ারম্যানের আগমনে হকচকিয়ে যান কর্মকর্তারা। চেয়ারম্যান নিজ দপ্তরে বসেই যে সভাটি মনিটরিং করছিলেন, বিষয়টি জানা ছিল না কারও। এসময় ইকবাল মাহমুদ বলেন, আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং দুঃখিত। আপনারা কি আপনাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? আপনারা ঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণেই নির্ধারিত সময়ে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কীভাবে ত্রুটিপূর্ণ প্রতিবেদন কমিশনে উপস্থাপিত হয়? এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে দুদকের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। মনে রাখবেন, দুদক একটি গণপ্রতিষ্ঠান। জনগণের কাছে দুদকেরও জবাবদিহিতা রয়েছে। তাই আপনাদেরও জবাবদিহিতা করতে হবে।

তিনি বলেন, অনুসন্ধান ও তদন্তে টাইমলাইন না মানার জন্য রেকর্ডপত্র সময়মতো না পাওয়ার বিষয়টি আপনার বলে থাকেন। কী ভয়ঙ্কর কথা! কে রেকর্ডপত্র দেয় না? যে বা যারা অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের রেকর্ডপত্র ইচ্ছাকৃতভাবে সরবরাহ করছে না, তাদের বিরুদ্ধে কেন দুদক আইন, ২০০৪-এর ১৯(৩) ধারায় মামলা হচ্ছে না? ইচ্ছাকৃতভাবে যারা দুদকের অভিযোগ অনুসন্ধান ও তদন্তে সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করছে না, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী মামলা দায়ের করতে হবে। কেউ যেন ছাড় না পায়। আপনারা আইনি দায়িত্ব পালন করবেন। একটিও বেআইনি কাজ করতে পারবেন না। আইনি দায়িত্ব পালন না করে বসে থাকবেন, এটা কমিশন মেনে নেবে না। এভাবে বেআইনি যুক্তির মাধ্যমে অভিযোগের অনুসন্ধান বা তদন্তে টাইমলাইন না মানার সংস্কৃতি সহ্য করা হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন