News71.com
 Bangladesh
 09 Jan 20, 08:24 PM
 137           
 0
 09 Jan 20, 08:24 PM

সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি॥ আরও জাকিয়ে বসবে শীত

সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি॥ আরও জাকিয়ে বসবে শীত

নিউজ ডেস্কঃ এবার শীতের সঙ্গে বৃষ্টিও ভোগাচ্ছে দেশবাসীকে। নতুন বছরের শুরুতেই দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত হয়েছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের পূর্বাভাসে বৃষ্টিতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনার কথা বলা হয়েছে।পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


এদিকে দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে এখনও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ সধমিক ৫ ডিগ্রি।আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়তে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন