News71.com
 Bangladesh
 09 Jan 20, 08:15 PM
 127           
 0
 09 Jan 20, 08:15 PM

শনিবার সারাদেশের ১০লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে॥

শনিবার সারাদেশের ১০লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে॥

নিউজ ডেস্কঃ ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, ভিটামিন এ ক্যাপসুলের ফলে শিশুরা রাতকানা রোগ থেকে রক্ষা পায়। ডায়রিয়া, আমাশয়, কলেরা ও নিউমোনিয়াসহ অন্যান্য রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জাহিদ মালেক বলেন, ‘ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইনে দেশজুড়ে এক লাখ ২০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ক্যাপসুল খাওয়ানোর সময় লক্ষ রাখতে হবে, তাদের যেন পেট ভরা থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন