News71.com
 Bangladesh
 09 Jan 20, 11:43 AM
 69           
 0
 09 Jan 20, 11:43 AM

আগামীকাল থেকে নতুন সূচি’তে চলবে ট্রেন॥

আগামীকাল থেকে নতুন সূচি’তে চলবে ট্রেন॥

নিউজ ডেস্কঃ বিভিন্ন রুটে চলাচলকারী ২৮টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১০ই জানুয়ারি থেকে নতুন সূচি কার্যকর হবে। আগামীকাল শুক্রবার (১০ই জানুয়ারি) থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগর ট্রেন চলবে নতুন সময়সূচিতে। বিভিন্ন রুটে চলাচলকারী ২৮টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ১৬টি ট্রেনের সাপ্তাহিক ছুটির পরিবর্তন হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ই জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিন এই দু’টি ট্রেন যাতায়াত করবে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও দোলনচাঁপা রবিবার বন্ধ থাকবে। রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলরত ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহী রুটে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে। নতুন করে সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করা হয়েছে আটটি ট্রেনের। এগুলো হলো, পাবনা এক্সপ্রেস সোমবার, বনলতা এক্সপ্রেস শুক্রবার, বেনাপোল এক্সপ্রেস বুধবার, কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল ট্রেন বুধবার, ঢালারচল শাটল ট্রেন সোমবার এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন শুক্রবার। রাজশাহী-গোবরা রুটের টুঙ্গীপাড়া এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। আর গোবরা থেকে রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন