News71.com
 Bangladesh
 08 Jan 20, 08:30 PM
 120           
 0
 08 Jan 20, 08:30 PM

বিএনপির দুই মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঐক্যফ্রন্টের॥

বিএনপির দুই মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঐক্যফ্রন্টের॥

নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে বিএনপির দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে ঐক্যফ্রন্ট। এসময়, সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ড. কামাল হোসেন। অপরদিকে বিএনপি দুই মেয়র প্রার্থীও অভিযোগ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হচ্ছে। নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ করা হয়েছে বলেও দাবি তাদের। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল এগারোটায় মতিঝিলের মেট্রোপলিটন চেম্বারে ড. কামাল হোসেনের অফিসে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র প্রার্থীর। বৈঠক থেকে তাদের আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়।বৈঠকের পর ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক অভিযোগ করেন, সিটি নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ করে রেখেছে সরকার। তিনি বলেন, সম্পূর্ণভাবে প্রশাসনকে ব্যবহার করে এই ভোটের ফলাফল নির্ণয় করা হয়েছে। তবে আমিও বলে দিতে চাই আমাদের প্রাথমিক বিজয় হয়ে গেছে। কারণ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা ভীত। ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হচ্ছে। কমিশনে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন