News71.com
 Bangladesh
 08 Jan 20, 11:59 AM
 148           
 0
 08 Jan 20, 11:59 AM

খালেদা জিয়ার মামলা লড়বেন সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন॥

খালেদা জিয়ার মামলা লড়বেন সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন॥

নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার মামলা লড়ার কথা জানিয়েছেন সংবিধানের অন্যতম প্রণেতা জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন। খালেদা জিয়ার মামলা ড. কামাল হোসেন লড়বেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলার কথা না। যদি প্রয়োজন হয় অবশ্যই আমি উদ্যোগ গ্রহণ করব। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে নিজের চেম্বারে জরুরি সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনে এ কথা জানান।ড. কামাল বলেছেন, অতিসম্প্রতি মিডিয়ায় প্রকাশিত তথ্যের আলোকে আমরা অবগত হয়েছি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তার স্বাস্থ্যের গুরুত্ব অবনতির কারণে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা গভীর উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করছি। আমরা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই যে, খালেদা জিয়ার কোনো অনভিপ্রেত ঘটনা হলে তার সমুদয় দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার জামিন প্রদান নিয়ে তালবাহানা আমরা নিন্দা প্রকাশ করছি এবং বর্তমান অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে তার মুক্তি দাবি করছি ।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যে রিপোর্ট দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। খালেদা জিয়ার মুক্তির জন্য এখন আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন