
নিউজ ডেস্কঃ ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা ও দেশব্যাপী সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার সময় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়া সিকদার, ৭১ টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবু নাছের মঞ্জু, যুমনা টিভির মোহতাছিম বিল্লাহ সবুজ, চ্যানেল আইয়ের সাংবাদিক আলাউদ্দিন শিবলু, ডিবিসির আসাদুজ্জামান কাজল, এশিয়ান টিভির সাংবাদিক তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক যুগান্তরের মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মো. জসিম, দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলী খান, এডভোকেট মোশারফ হোসেন মিরন, ইউএনবির সাংবাদিক মেজাবউল হক মিঠু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এসময় বক্তারা দ্রুত সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।