News71.com
 Bangladesh
 06 Jan 20, 07:24 PM
 152           
 0
 06 Jan 20, 07:24 PM

প্রয়োজনে রক্ত দেব, তবু মাঠ ছাড়বো না ॥ মেয়রপ্রার্থী ইশরাক

প্রয়োজনে রক্ত দেব, তবু মাঠ ছাড়বো না ॥ মেয়রপ্রার্থী ইশরাক

নিউজ ডেস্কঃ রক্ত দিয়ে হলেও নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় ছেলে। গোপীবাগের নিজ বাসায় তিনি নির্বাচন নিয়ে বাংলানিউজের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মহসিন হোসেন। নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবেন না কি মাঝপথে ছেড়ে দেবেন- এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, অবশ্যই ক্ষমতাসীনরা আমাদের মাঠ থেকে তাড়ানোর অপচেষ্টা করবে। ভয়ভীতি প্রদর্শন, কাউন্সিলর প্রার্থীদের ধরা শুরু হয়েছে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, জান যাবে কিন্তু আমরা মাঠ ছাড়বো না। শেষ দেখে ছাড়বো এই নির্বাচনের। জেল জুলুম এখন আর কোনো ব্যাপারই না। এই সরকারতো এর চেয়ে আরও অনেক নিকৃষ্ট কাজ করেছে। গুম-খুন কোনোটাই বাদ রাখেনি। এসব কিছুর ভয় আমরা আর করি না। আমরা প্রয়োজনে এবার রক্ত দেব, তবু মাঠ ছাড়বো না।

বিএনপির মতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। তারপরও নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের আন্দোলনে আমরা আছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আছি। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। নির্বাচন বর্জন করলে কথা বলার অধিকার থাকে না। তাই নির্বাচন করাটা দলীয় সিদ্ধান্ত। আর নির্বাচনে গিয়ে আবারও প্রমাণ করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে কুক্ষিগত করা এবং দলীয়করণ কম-বেশি সব সরকারের আমলেই হয়েছে। কিন্তু এখন এটা অতিমাত্রায়। গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনও সেটার একটা জলজ্যান্ত প্রমাণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন