News71.com
 Bangladesh
 06 Jan 20, 01:00 PM
 88           
 0
 06 Jan 20, 01:00 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি॥  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি॥   

নিউজ ডেস্কঃ প্রতিষ্ঠা বার্ষিকীর রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার (০৫ জানুয়ারি) রাত আটটার দিকে হলের চার তলার ব্লকে এ মারামারি হয়। হল শাখা ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (খাদিজা-নাবিলা কমিটি) সালসাবিল খান ও বর্তমান সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন দুইজনই শীর্ষ পদ প্রত্যাশী হওয়ায় পূর্ব থেকে বিরোধ ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাড়ি বিতরণকে কেন্দ্র করে বিরোধ আরও প্রকট হয়। পরবর্তী সময়ে হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক রিয়া রাইনের অনুসারী পাপিয়া ইসলামকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় ক্ষুব্ধ হয়ে সালসাবিলকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে রাইনের অনুসারীরা। পরে হল প্রাধ্যক্ষ আর আবাসিক শিক্ষকরা এলে মারামারি শেষ হয়।

এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি বেনজির হোসেন নিশি বলেন, হল সংসদের অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন ক্রীড়া ‍সম্পাদকের মধ্যে বিরোধ ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতির সময়ও ঝামেলা হলে আমরা সেটার সমাধান করি। পরবর্তী সময়ে হল সংসদের রিয়া পাপিয়াকে মারধর করে। এর প্রতিবাদে হলের মেয়েরা এক হয়ে তাকে বহিষ্কারের দাবি তোলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে হলে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন