News71.com
 Bangladesh
 06 Jan 20, 12:59 PM
 85           
 0
 06 Jan 20, 12:59 PM

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ॥ ৬ জন নিহত

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষ॥ ৬ জন নিহত

নিউজ ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন। সোমবার (০৬ জানুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সংলগ্ন মল্লিকপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে মাগুরাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন