News71.com
 Bangladesh
 06 Jan 20, 12:41 PM
 178           
 0
 06 Jan 20, 12:41 PM

ই-পাসপোর্টের উদ্বোধন ২২ জানুয়ারি॥

ই-পাসপোর্টের উদ্বোধন ২২ জানুয়ারি॥

নিউজ ডেস্কঃ বেশ কয়েকবার সময় পরিবর্তনের পর অবশেষ চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শেষ করেছে।আগামী ২২ জানুয়ারি (বুধবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানের মাধ্যমে ই-পাসপোর্ট উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন বলে জানা গেছে।ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) মহাপরিচালক (ডিআইজি) মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, আমরা ২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট বিতরণ উদ্বোধন করতে কাজ করছি। তিনি জানান, ডিআইপি প্রাথমিক ভাবে আগারগাঁও, যাত্রাবাড়ী এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবত্র ই-পাসপোর্ট বিতরণ করা হবে।

বিখ্যাত জার্মান কোম্পানি ভেরিডোস জিএমবিএইস দেশে ই-পাসপোর্ট ও ই-গেট নিয়ে কাজ করছে। ই-পাসপোর্টের সূচনা দিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া তৈরি করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) মতে বিশ্বের একশ’টিরও বেশি দেশ বর্তমানে ই-পাসপোর্ট ব্যবহার করছে। পাসপোর্ট বুকলেটে একটি ইলেক্ট্রনিক চিপ ব্যবহারের মাধ্যমে চিরাচরিত ননইলেক্ট্রনিক পাসপোর্টের চেয়ে ইলেক্ট্রনিক পাসপোর্ট অধিক নিরাপত্তা নিশ্চিত করে। এতে পাসপোর্টের দুটি পেজে দৃশ্যমান বায়োগ্রাফিকেল তথ্যভাণ্ডার ও একটি ডিজিটাল নিরাপত্তা ফিচার থাকে। ডিজিটাল ফিচার হচ্ছে কোনো দেশের সুনিদিষ্ট ডিজিটাল স্বাক্ষর। এ ডিজিটাল স্বাক্ষরগুলো প্রতিটি দেশে একক এবং স্ব-স্ব সার্টিফিকেটের মাধ্যমে এটি যাচাই করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন