News71.com
 Bangladesh
 05 Jan 20, 11:54 AM
 117           
 0
 05 Jan 20, 11:54 AM

টাকা উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয় ॥ জি.এম. কাদের

টাকা উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয় ॥ জি.এম. কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, টাকা বা সম্পদ উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয়। দেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় জাতীয় পার্টি কর্মসূচি দিয়ে জনগণের আস্থা অর্জন করবে।শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে কিশোরগঞ্জ, মাদারীপুর, ভৈরব ও সিলেট থেকে নেতা-কর্মীরা এসে জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানাতে এলে তিনি তাদের উদ্দেশে এসব কথা বলেন।এসময় বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কোচেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও জাতীয় পার্টি নেতা আদেলুর রহমান এমপি।জি. এম. কাদেরবলেন, তৃণমূল পর্যায়েও দেশের স্বার্থ কর্মসূচি দিতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও কর্মসূচি দি জনগণের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন