News71.com
 Bangladesh
 05 Jan 20, 11:33 AM
 109           
 0
 05 Jan 20, 11:33 AM

আজ থেকে শুরু হল বাংলাদেশ পুলিশের বর্নাঢ্য আয়োজন ‘পুলিশ সপ্তাহ-২০২০’।

আজ থেকে শুরু হল বাংলাদেশ পুলিশের বর্নাঢ্য আয়োজন ‘পুলিশ সপ্তাহ-২০২০’।

নিউজ ডেস্কঃ রবিবার থেকে শুরু হয়ে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে শুক্রবার পর্যন্ত। আজ (৫ই জানুয়ারী) থেকে শুরু হল পুলিশ সপ্তাহ, নানান কর্মসূচিতে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত । পুলিশ সপ্তাহে এবারের প্রতিপাদ্য 'মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার'। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়ে ছয় দিন ধরে চলবে নানা কর্মসূচি। পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম', ২০ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক- পিপিএম', গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম সেবা' এবং ৫৬ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক- পিপিএম সেবা' দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন