News71.com
 Bangladesh
 04 Jan 20, 07:53 PM
 108           
 0
 04 Jan 20, 07:53 PM

সরকারি আশ্বাসে কাজে ফিরছেন খুলনার পাটকল শ্রমিকরা॥

সরকারি আশ্বাসে কাজে ফিরছেন খুলনার পাটকল শ্রমিকরা॥

নিউজ ডেস্কঃ আগামী ১৬ জানুয়ারির মধ্যে জাতীয় মজুরি কমিশন-২০১৫ প্রদান করা হবে, এ আশ্বাসের পর কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচির পর শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকেই কাজে যোগ দিতে শুরু করেন তারা। ফলে মিলে উৎপাদন শুরু হয়। প্রাণচাঞ্চল্য ফিরেছে গোটা শিল্পাঞ্চলে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. মুরাদ হোসেন সকাল ৯টায় বলেন, ১৫ দিনের মধ্যে মজুরি কমিশনের স্লিপ দেওয়া হবে মর্মে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আগামী ১৬ জানুয়ারি আমাদের স্লিপ দেওয়া হবে। শনিবার ভোর ৬টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছেন। তিনি বলেন, দেশের উল্লেখযোগ্যসংখ্যক পাটকল খুলনায়। খুলনার সাতটি পাটকলে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। যারা সবাই কাজে যোগদান করেছেন।

মিলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল। ফলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে শিল্পাঞ্চলে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা যায়, আমরণ অনশনের সময় খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৯ পাটকলের মধ্যে যশোরের জেজেআই ও কারপেটিং জুট মিল বাদে বাকি সাতটি পাটকলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল। এ পাটকলগুলোতে প্রতিদিন উৎপাদনের লক্ষমাত্রা ২৭২ দশমিক ১৭ মেট্রিক টন। সেখানে চালু থাকা ওই দু’টি পাটকলে উৎপাদন হয়েছে মাত্র ৮৬ দশমিক ৩৯ মেট্রিক টন। পাটকলগুলোতে প্রতিদিনের উৎপাদিত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। সেই হিসেবে শ্রমিকদের ৫ দিনের অনশনে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন