News71.com
 Bangladesh
 04 Jan 20, 07:47 PM
 238           
 0
 04 Jan 20, 07:47 PM

ঢাকার দুই সিটি নির্বাচন॥দক্ষিণে টিম লিডার আমু, উত্তরে তোফায়েল

ঢাকার দুই সিটি নির্বাচন॥দক্ষিণে টিম লিডার আমু, উত্তরে তোফায়েল

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি করেছে আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আর উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে টিম লিডারের দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ দুই কমিটির অনুমোদন দেয়া হয়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে তোফায়েল আহমদের সঙ্গে কাজ করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। এ দুই সিটিতে ভোট হবে আগামী ৩০ জানুয়ারি। উত্তরে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম ও দক্ষিণের প্রার্থী শেখ ব্যারিস্টার ফজলে নূর তাপস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন