News71.com
 Bangladesh
 04 Jan 20, 07:45 PM
 101           
 0
 04 Jan 20, 07:45 PM

কুড়িল ফ্লাইওভারের ওপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার॥

কুড়িল ফ্লাইওভারের ওপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় খিলক্ষেত থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে, শনিবার দুপুর ১২টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোফাখখারুল ইসলাম এমরান বলেন, শনিবার দিনগত রাতে বনানীগামী কুড়িল ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় মাফলার প্যাঁচানো ছিল। প্রাথমিক তদন্তে তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফ্লাইওভার ব্রিজের ওপরে ফেলে রেখে যায়। তার পরনে ছিল চেক ট্রাউজার, ফুলহাতা শার্ট ও নীল রঙের জাম্পার। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন