News71.com
 Bangladesh
 04 Jan 20, 11:49 AM
 80           
 0
 04 Jan 20, 11:49 AM

নওগাঁয় পানিতে বিষ মিশিয়ে খামারির ৭ গরু হত্যা!

নওগাঁয় পানিতে বিষ মিশিয়ে খামারির ৭ গরু হত্যা!

নিউজ ডেস্কঃ নওগাঁর পোরশায় পানিতে বিষ মিশিয়ে ৭ টি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। অমানবিক ঘটনাটি শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে পোরশার উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে ঘটেছে। গরুর মালিক আফজাল হেসেনের ছেলে আব্দুল করিম জানান, বেশ কিছুদিন আগে তিনি বাণিজ্যিকভাবে ১৫টি গরু কিনে বাড়ির মধ্যেই একটি মিনি খামার শুরু করেছিলেন। দুপুরে গরুকে পানি খাওয়ানোর জন্য তার চাচা ফজলুর রহমান খামারে রাখা আগে থেকে পানিতে ভেজানো খৈইল দিয়ে পর্যায়ক্রমে গরুগুলোকে পানি খাইয়ে দেয়। পানি খাওয়ার কিছুক্ষণ পরই কয়েকটি গরু কাঁপতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে ৭টি গরু মারা যায়। তবে তার ধারণা পূর্ব থেকেই কেউ ওই খৈইল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে সেগুলো খাওয়ার পরই গরু গুলি মারা যায়।

পূর্ব শুক্রতার জেরে কেউ এ অমানবিক কাজ করেছে বলে খামার মালিক অভিযোগ করেন। মারা যাওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে খামার মালিক জানিয়েছেন। এবিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার কারণেই গরু গুলি মারা গেছে বলে তিনি ধারণা করছেন। তবে পরীক্ষা নিরীক্ষার জন্য খাদ্যগুলির আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা করার পরে আসল রহস্য বেরিয়ে আসবে বলেও তিনি জানিয়েছেন। একই দিনে ৭টি গরুর মৃত্যুতে খামার মালিক আফজাল হোসেন ও তার ছেলে আব্দুল করিম মর্মাহত হয়ে পড়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন