
নিউজ ডেস্কঃ উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন দিনব্যাপী কর্মসূচি। শনিবার সকাল সাড়ে ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালেয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেক কাটা হয়। এছাড়া দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।