News71.com
 Bangladesh
 04 Jan 20, 10:43 AM
 74           
 0
 04 Jan 20, 10:43 AM

পশ্চিমাঞ্চল রেলের সময়সূচিতে শীতকালীন পরিবর্তন॥

পশ্চিমাঞ্চল রেলের সময়সূচিতে শীতকালীন পরিবর্তন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। পশ্চিমাঞ্চল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৮টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিন এই দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচল করবে।

নীলফামারীর চিলাহাটি থেকে খুলনার মধ্যে চলাচলরত আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস সোমবার ও সান্তাহার-দিনাজপুর লাইনে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস রোববার বন্ধ থাকবে। রাজশাহী-খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলরত আন্তঃনগর আপ ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহীমুখী ডাউন ধুমকেতু এক্সপ্রেস শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে। এদিকে পশ্চিমাঞ্চলের আটটি ট্রেনের জন্য নতুন বন্ধের দিন হল- রাজশাহী-পাবনার মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস সোমবার, রাজশাহী থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে রাজশাহীমুখী বিরতিহীন বনলতা এক্সপ্রেস শুক্রবার, ঢাকা-বেনাপোল এক্সপ্রেস বুধবার, কুড়িগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী আপ কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ লাইনের শাটল ট্রেন বুধবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন