News71.com
 Bangladesh
 04 Jan 20, 10:43 AM
 70           
 0
 04 Jan 20, 10:43 AM

উদ্ধার হল আরেক মাদ্রাসা শিক্ষকের ছেলের মরদেহ॥

উদ্ধার হল আরেক মাদ্রাসা শিক্ষকের ছেলের মরদেহ॥

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জে এক মাদ্রাসার শিক্ষকের ওয়াড্রপের ভেতর থেকে একই মাদ্রাসার প্রধান শিক্ষকের চার বছরের ছেলে আদিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ জোনায়েদ আহমেদের ওয়ারড্রপ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে সকালে ময়না তদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জোনায়েদ আহমেদ ও মসজিদের মোয়াজ্জিন খায়রুল ইসলামকে আটক করেছে পুলিশ।বুধবার বিকেলে আদিল মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর আদিলকে না পেয়ে মাইকিং করা হয়। এ সময় শিক্ষক জোনায়েদ ও মুয়াজ্জিন খায়রুলের আচরণ রহস্যজনক মনে হলে স্থানীয়দের তাদের সন্দেহ হয়। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে আদিলকে হত্যার কথা স্বীকার করে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন