News71.com
 Bangladesh
 02 Jan 20, 09:16 PM
 197           
 0
 02 Jan 20, 09:16 PM

কোন ধরনের গাছ কেটে শিল্প কারখানা নির্মাণ করা যাবে না॥হাইকোর্টের নির্দেশ

কোন ধরনের গাছ কেটে শিল্প কারখানা নির্মাণ করা যাবে না॥হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্কঃ বনাঞ্চল সংরক্ষিত হোক বা না হোক গাছ কেটে কোনো শিল্প কারখানা নির্মাণ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চট্টগ্রামের সীতাকুন্ডের উত্তর সলিমপুর সংরক্ষিত বনাঞ্চলে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিয়েছেন। এছাড়া আপত্তি সত্ত্বেও শিপ ব্রেকিংয়ে ইয়ার্ড নির্মাণে অনুমোদন দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক বেআইনি কাজ করেছেন বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত। বেলা’র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদালত বলেছেন জেলা প্রশাসক বনের জায়গা হিসেবে চিহ্নিত ভূমি শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য লিজ দিয়ে আইনগত কর্তৃত্ব বহির্ভুত কাজ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন