News71.com
 Bangladesh
 02 Jan 20, 10:36 AM
 81           
 0
 02 Jan 20, 10:36 AM

ঢাকার দুই সিটিতে ভোট ॥ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই

ঢাকার দুই সিটিতে ভোট ॥ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই

নিউজ ডেস্কঃ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রগুলো বাছাই হবে বৃহস্পতিবার (০২ জানুয়ারি)। রিটার্নিং কর্মকর্তারা তাদের কার্যালয়ে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করবেন। তবে বাছাইয়ে যারা বাদ পড়বেন, তারা আপিল কর্তপক্ষের কাছে বৈধতা ফিরে পেতে আবেদন করতে পারবেন ৫ জানুয়ারি (রোববার) পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করা হয়েছে। আগামী ৮ জানুয়ারির (বুধবার) মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করবেন তিনি। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি (শুক্রবার)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)।

দুই সিটি নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর; এই তিন পদে সব মিলিয়ে এক হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুই হাজার ২৬০ জন। ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানিয়েছেন, মেয়র পদে সাতজনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে যে সাত জন মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফজলে বারী মাসউদ, বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম, সিপিবির সাজেদুল হক ও এনপিপি’র আনিসুর রহমান দেওয়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন