
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১ জানুয়ারি) দুপুরে ১২টা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ করেন । প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়।