News71.com
 Bangladesh
 01 Jan 20, 06:29 PM
 136           
 0
 01 Jan 20, 06:29 PM

বাংলাদেশের আইটি পণ্য নিয়ে বিশ্ববাজারে জায়গা নিতে হবে ॥ প্রধানমন্ত্রী

বাংলাদেশের আইটি পণ্য নিয়ে বিশ্ববাজারে জায়গা নিতে হবে ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিনিয়োগবান্ধব নীতিমালার সুযোগে বাংলাদেশে ব্যবসার প্রসারে বিদেশি কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন সময় অর্থনৈতিক কূটনীতি পরিচালনার। বুধবার (০১ জনুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের সুবিধা দিতেই ক্ষমতায় বসেছে তার সরকার। দেশীয় পণ্যের ব্র্যান্ডিং-এর পাশাপাশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতি বছরের মতো এবারো শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর এই যৌথ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন প্রবৃদ্ধির হার নিম্নমুখী, তখন বাংলাদেশে প্রতিবছরই ঊর্ধ্বমূখী এই হার। রপ্তানি বাজার সম্প্রসারণে এখন প্রয়োজন অর্থনৈতিক কূটনীতির। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা আগে বাড়াতে হবে। সেই সঙ্গে রপ্তানিটা অধিক জায়গায় করতে চাই। এখন কূটনীতি হয়ে গেছে অর্থনৈতিক কূটনীতি। এখন আর শুধু রাজনীতি দেখলে হবে না। কাজেই ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারণ করা যায়, এবং নতুন নতুন পণ্য যেন রপ্তানির যেন করতে পারি সেই বিষয়ে দৃষ্টি দিতে নির্দেশনা দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন