News71.com
 Bangladesh
 01 Jan 20, 12:24 PM
 155           
 0
 01 Jan 20, 12:24 PM

পাটকল শ্রমিকদের অনশন অব্যাহত॥ প্রচণ্ড শীতে অসুস্থ অনেক

পাটকল শ্রমিকদের অনশন অব্যাহত॥ প্রচণ্ড শীতে অসুস্থ অনেক

নিউজ ডেস্কঃ খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের অনশনরত শ্রমিকদের ক্ষোভ বাড়ছে। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়ছেন তারা। মঙ্গলবার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজশাহীর পাটকল শ্রমিকরাও শৈত্যপ্রবাহের মধ্যে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।শ্রমিকরা জানান, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত রোববার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। নগরীর খালিশপুরে বিআইডিসি সড়কে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। অন্য চারটি পাটকলের শ্রমিকরা তাদের নিজ নিজ মিলের সামনে এ কর্মসূচি পালন করছেন। তারা জানান, প্রচণ্ড শীত উপেক্ষা করে ওপরে সামিয়ানা টানিয়ে সড়কের ওপরেই রাত কাটাচ্ছেন তারা। গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অনশনরত আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে প্লাটিনাম জুট মিলের শ্রমিক মো. আবু ও মো. শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অনশনস্থলে স্যালাইন দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন