News71.com
 Bangladesh
 01 Jan 20, 11:58 AM
 48           
 0
 01 Jan 20, 11:58 AM

ঘরে ঢুকে স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে গলা কেটে হত্যা॥  

ঘরে ঢুকে স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীকে গলা কেটে হত্যা॥   

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীর হাত-পা বেঁধে তার স্বামীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত উত্তম কুমার উপজেলার তাঁতীপাড়া গ্রামের নিবারণ কুমারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার তাঁতীপাড়া গ্রামে নিজ ঘরে সন্ধ্যায় স্ত্রীর হাত-পা বেঁধে উত্তমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তমের গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন। উত্তমের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল জামাল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন