News71.com
 Bangladesh
 01 Jan 20, 11:48 AM
 66           
 0
 01 Jan 20, 11:48 AM

রাষ্ট্রপতির আব্দুল হামিদের জন্মদিন আজ॥

রাষ্ট্রপতির আব্দুল হামিদের জন্মদিন আজ॥

নিউজ ডেস্কঃরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৫তম জন্মদিন আজ (১ জানুয়ারি)। এ নেতার জন্মদিন পালন করা হবে ঘরোয়া পরিবেশেই। তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বঙ্গভবনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করে থাকেন তিনি ।।কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তার বাবা মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুন। ব্যক্তিগত জীবনে আবদুল হামিদ তিন ছেলে ও এক মেয়ের বাবা। তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি। আবদুল হামিদ ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৬১ সালে কলেজের ছাত্রাবস্থাতেই তিনি যোগ দেন স্বৈরশাসক আইয়ুববিরোধী আন্দোলনে। তখন তাকে কারাগারেও যেতে হয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ, ১৯৯১ সালের পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের সপ্তম সংসদ, ২০০১ সালের অষ্টম সংসদ এবং সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। সপ্তম সংসদে ১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১ এর ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পর ২০০১ এর ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ । আর নবম সংসদে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো স্পিকার হন। আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন