
নিউজ ডেস্কঃমাদকের বিস্তার রোধে ২ জানুয়ারি থেকে একটি হটলাইন সেবা চালু করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের মহা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। এছাড়া, মাদকাসক্তদের সুপথে ফিরিয়ে আনতে নতুন নতুন পদ্ধতিতে চিকিৎসা দেয়ার কথাও জানান তদেস মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বলেন, মাদকের বিষয়ে যদি কোন তথ্য দিতে চান, তাহলে ওই একটি নম্বরে কল দিয়ে দিতে পারবেন। এছাড়া প্রশাসনিক যে কোন ধরনের সহযোগিতা পাওয়া যাবে এই নম্বরে ফোন করলে।