News71.com
 Bangladesh
 31 Dec 19, 07:30 PM
 87           
 0
 31 Dec 19, 07:30 PM

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন॥  

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন॥   

নিউজ ডেস্কঃ প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের আসামের সঙ্গে নদীপথে যোগাযোগ সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে একনেক সভায় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় ৪ হাজার ৪৬০ কোটি ৫৪ লাখ টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে ৭৬৭ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের জন্য নৌযান কিনবে নৌ পরিবহন মন্ত্রণালয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২২০ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা বৃদ্ধি, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা অংশে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পটিও। এছাড়া অর্থবছরের ১৫তম সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূর করা, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালী করা, ডেমরার মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পটিও। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়ন কৌশল ও অর্থায়ন নিয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন