News71.com
 Bangladesh
 31 Dec 19, 06:11 PM
 73           
 0
 31 Dec 19, 06:11 PM

জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার॥

জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ রঞ্জু সরকার (৩২) নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় আক্কাস আলী (৩০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।আটক অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ চারটি ম্যাগাজিন, ছয়টি ককটেল ও ২৫টি সামুরাই। আটক যুবলীগ নেতা রঞ্জু সরকার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর তার সহযোগী আক্কাস আলীর বাড়ি ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকায় যুবলীগ নেতা রঞ্জুর দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, আটককৃতরা দেশিয় অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন