News71.com
 Bangladesh
 31 Dec 19, 11:27 AM
 117           
 0
 31 Dec 19, 11:27 AM

ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ॥

ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ॥

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি নির্বাচনে শেষ দিনে আজ মনোনয়নপত্র জমা দেবেন বড় দুই দলের চার প্রার্থী। মনোনয়নপত্র জমার সময় আচরণবিধি লঙ্ঘন তদারকিতে আজ মাঠে থাকছেন ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট। মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোনো প্রার্থী ৫ জনের বেশি লোক সঙ্গে আনলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। যদিও গতকাল দলবল নিয়ে শোডাউন করে রিটার্নিং কর্মকতার কার্যালয়ে হাজির হতে দেখা গেছে প্রার্থীদের। গতকাল ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়ালসহ ১০ জন মনোনয়ন সংগ্রহ করছেন। দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নুর তাপস, বিএনপির ইশরাক হোসেনসহ আট মেয়র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন