News71.com
 Bangladesh
 30 Dec 19, 11:53 AM
 169           
 0
 30 Dec 19, 11:53 AM

আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই॥মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই॥মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, পঁচাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে দলকে শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছেন। দলকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুকন্যা ৯ম বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।রবিবার বিকালে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজিপুরে দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন।তিনি আরও বলেন,। কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। দেশে এবং বিদেশে বিরল সম্মান অর্জন করেছেন। দলের কর্মীরা বিশ্বাস করেন, জাতির জনক বঙ্গবন্ধুর পর আওয়ামী লীগে শেখ হাসিনার কোন বিকল্প নেই। প্রতিমুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়েও তিনি সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।মোহাম্মদ নাসিম বলেন, কোন চক্রান্ত শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ এগিয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও দলের নীতি থেকে বিচ্যুত হওয়া যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন