News71.com
 Bangladesh
 30 Dec 19, 11:45 AM
 91           
 0
 30 Dec 19, 11:45 AM

শেরপুরে ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা সুপারিনটেনডেন্ট॥

শেরপুরে ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা সুপারিনটেনডেন্ট॥

নিউজ ডেস্কঃ শেরপুরে ঘুষ লেনদেনের সময় হিসাব রক্ষক অফিসের এক সুপারিনটেনডেন্টকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঘুষের ৫০ হাজার টাকা লেনদেনের সময় হাতেনাতে ওই সুপারিনডেন্টকে আটক করে তারা। শেরপুর সরকারি মহিলা কলেজের প্রায় ১৭ লাখ টাকার একটি চেক পাস করার জন্য দীর্ঘদিন থেকে জেলা হিসাবরক্ষক অফিসে ঘুরছিলেন এক কর্মকর্তা। এক পর্যায়ে ওই অফিসের সুপারিনটেনডেন্ট ইউনুস মিয়া দ্রুত চেক পাস করার কথা বলে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। গত ২৩ ডিসেম্বর ৪০ হাজার টাকা নেয়ার পর রোববার বাকি ৫০ হাজার টাকা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন