News71.com
 Bangladesh
 30 Dec 19, 11:36 AM
 119           
 0
 30 Dec 19, 11:36 AM

ত্রিশালে নৈশপ্রহরী হত্যা ॥ দুই ডাকাত গ্রেফতার

ত্রিশালে নৈশপ্রহরী হত্যা ॥ দুই ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে ডাকাতিতে বাধা পেয়ে নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। তিনি জানান, চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে শরীয়তপুরের গুসাইরহাট থেকে রাজু ও জাফর নামে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। দু’জনেই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার। গত ১৪ আগস্ট ত্রিশালের বইলর বাজারে ডাকাতি করতে এসে নৈশপ্রহরী লাল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ত্রিশাল থানায় একটি মামলা করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন