News71.com
 Bangladesh
 30 Dec 19, 10:54 AM
 118           
 0
 30 Dec 19, 10:54 AM

যে কারণে বাংলাদেশে প্রকট হচ্ছে শীত॥

যে কারণে বাংলাদেশে প্রকট হচ্ছে শীত॥

নিউজ ডেস্কঃ উত্তর-পশ্চিমে হিমালয়ের পাদদেশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ঠান্ডা বাতাস। একইসঙ্গে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় এ বছর শীতের তীব্রতা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতে দরিদ্র মানুষের সহায়তায় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। ১০ দিন ধরে দেশে তাপমাত্রার ছন্দপতন। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে রাজধানীসহ সারাদেশ। এরমধ্যে কুয়াশা, ঠান্ডা বাতাস ও মৃদু বৃষ্টিতে সবচেয়ে বেশি জরাজীর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা। চলতি মাসের প্রথম শৈত্যপ্রবাহে তাপমাত্রা চুয়াডাঙ্গায় সবচেয়ে কম থাকলেও এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাউসার পারভিন জানায়, হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা বাতাস আরব সাগর হয়ে ভারত বর্ষ দিয়ে বাংলাদেশে প্রবেশের ফলে প্রকট হচ্ছে শীতের মাত্রা। শীতে বেশি ভুক্তভোগী শিশু ও বৃদ্ধ। এ জন্য শীতার্ত দরিদ্র মানুষের জন্য প্রতি ইউনিয়নে ৪৫০টি করে কম্বল দেয়া হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল। একইসঙ্গে দরিদ্র পরিবার ও শিশুদের জন্য গরম কাপড় ও শুকনো খাবার কিনতে জেলা পর্যায়ে দেয়া হয়েছে নগদ অর্থও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন